সাইবার সুরক্ষা আইন
সাইবার অপরাধ রুখতে তারেক রহমান সরকারের সাহসী পদক্ষেপ
সাইবার অপরাধ, গুজব, অপতথ্য, মানহানি, অনলাইন হয়রানি ও ব্ল্যাকমেইল মোকাবিলায় সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। খসড়া সংশোধনে নতুন কিছু অপরাধের সংজ্ঞা ও শাস্তির বিধান যুক্ত করার পাশাপাশি অংশীজনদের মতামত নেওয়ার প্রক্রিয়াও রাখা হয়েছে। সরকারের উদ্যোগে নাগরিকের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
গুজব ও অপতথ্যের বিরুদ্ধে রাষ্ট্রের কঠোর অবস্থান
ডিজিটাল মাধ্যমে গুজব, অপতথ্য, মানহানি, সাইবার বুলিং ও সংগঠিত অপপ্রচার ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। নাগরিক নিরাপত্তা ও ডিজিটাল পরিবেশে জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন আইনি কাঠামোকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
চাঁপাইনবাবগঞ্জে তিন প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত ও পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আজাইপুর এলাকা থেকে তিনটি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত এবং পর্নোগ্রাফি ও সাইবার সুরক্ষা আইনের একটি মামলার পলাতক আসামি মো. শিমুল হোসেনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।